ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
খালের মধ্যে স্বামী-স্ত্রীর হাত–পা বাঁধা লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 April, 2021, 3:03 PM

খালের মধ্যে স্বামী-স্ত্রীর হাত–পা বাঁধা লাশ

খালের মধ্যে স্বামী-স্ত্রীর হাত–পা বাঁধা লাশ

মাদারীপুরের কালকিনি উপজেলায় খালের মধ্য থেকে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলা রাজারচর এলাকা থেকে তাঁদের লাশ দুটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া দুজন হলেন মোয়াজ্জেম সরদার (৫৫) ও তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৫০)। তাঁদের বাড়ি উপজেলার আলিনগর ইউনিয়নের কোলচরি স্বস্তাল এলাকায়। স্বজনদের দাবি, নিহত মোয়াজ্জেম একটি হত্যা মামলার সাক্ষী ছিলেন। স্বামী-স্ত্রীকে একসঙ্গে অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুক্তিপণের টাকা না দেওয়ায় দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত তিনটার দিকে মোয়াজ্জেম সরদার ও তাঁর স্ত্রী মাকসুদা বেগমকে ঘর থেকে চেতনানাশক ওষুধ খাইয়ে অপহরণ করে দুর্বৃত্তরা। আজ বেলা ১১টার দিকে রাজারচর এলাকার একটি খালে দুজনের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে।

মোয়াজ্জেমের প্রতিবেশী শফিকুল সরদার বলেন, সন্তানদের সঙ্গে বৃহস্পতিবার রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যাঁর যাঁর ঘরে চলে যান। আজ সকালে তাঁর মেয়ে ঘরের দরজা খোলা পান এবং মা-বাবার দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুজনের লাশ উদ্ধারের খবর পান।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আশফাক বলেন, লাশ দুটির ময়নাতদন্তের জন্য আজ বেলা দেড়টার দিকে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status