ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দুই পুরুষ প্রেসিডেন্ট চেয়ারে বসে আছে, দাঁড়িয়ে মহিলা প্রেসিডেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 April, 2021, 5:46 PM

দুই পুরুষ  প্রেসিডেন্ট চেয়ারে বসে আছে, দাঁড়িয়ে মহিলা প্রেসিডেন্ট

দুই পুরুষ প্রেসিডেন্ট চেয়ারে বসে আছে, দাঁড়িয়ে মহিলা প্রেসিডেন্ট

সৌজন্যের বোধ বোধহয় মানব সমাজ থেকে ধীরে ধীরে লোপ পেতে বসেছে। নাহলে একজন মহিলাকে দাঁড় করিয়ে রেখে চেয়ার দখল করে বসে থাকে দুজন পুরুষ? ঘটনাটি ঘটেছে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিয়েনের সঙ্গে। তিনি সম্প্রতি তাঁর সহযোগীদের সঙ্গে তুরস্ক গিয়েছিলেন। সেখানেই এই ঘটনা ঘটে।

বুধবার আঙ্কারায় তুরস্কের প্রেসিডেন্ট তাইপ এরডোগানে সঙ্গে বৈঠক ছিল ইউরোপিয়ান ইউনিয়নের। বৈঠকে অংশ নেন তাঁর ইউরোপিয়ান ইউনিয়নের সহকর্মীও। তাঁরা তিনজন বৈঠকের জন্য একটি ঘরে উপস্থিত হওয়া মাত্রই একটু হতচকিয়ে যান উরসুলা। কারণ ঘরে মাত্র ২টি চেয়ার ছিল। কিন্তু অবাক হওয়ার তখনও বাকি ছিল। উরসুলাকে অবাক করে দিয়ে দুই পুরুষ তাঁর পাশ থেকে গিয়ে সটান গিয়ে বসে পড়েন ওই চেয়ারে। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট মাইকেল ও তুরস্কের প্রেসিডেন্ট এরডোগানের মাঝে দাঁড়িয়েই থাকেন তিনি। পরে তিনি ওই কামরারই একটি সোফায় গিয়ে বসেন।

এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওয় দেখা গিয়েছে তিনজন একসঙ্গেই ঘরে ঢুকলেন। তারপর উরসুলার পাশ থেকে দুই পুরুষ আগেভাগে গিয়ে সামনের দুই চেয়ারে বসে পড়লেন। অবাক উরসুলা কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলেন। ভিডিওয় তাঁর হাতের মুভমেন্টেই বোঝা গিয়েছে তাঁর কাছে এই কাজ কতটা অপ্রত্যাশিত। কিন্তু তিনি কী আর করবেন! তাই পাশের একটি সোফায় বসলেন তিনি। অনেকেই এই ভিডিওটি দেখে নিজেদের অবাক হওয়া লুকোতে পারেননি। সরাসরি নেটদুনিয়য়ায় নিজেদের অসন্তোষ প্রকাশ করেছেন তাঁরা। অনেকে আবার বিষয়টিকে অতিরঞ্জিত করার অভিযোগও তুলেছেন।

ঘটনায় ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট এরিক মামের বলেছেন, কমিশনের প্রেসিডেন্ট অবাক হয়ে গিয়েছিলেন। ইউরোপিয়ান কাউন্সিল ও তুর্কির প্রেসিডেন্টের মতো সমান ব্যবহার করা উচিত ছিল তাঁর সঙ্গেও। ইউরোপিয়ান কমিশন তাদের নেত্রীর সঙ্গে এমন ব্যবহারে সোচ্চার হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status