ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ● ২৭ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
দেশে ই-মিউটেশন কার্যক্রম দুই দিন বন্ধ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 8 April, 2021, 3:48 PM

দেশে ই-মিউটেশন কার্যক্রম দুই দিন বন্ধ

দেশে ই-মিউটেশন কার্যক্রম দুই দিন বন্ধ

আগামীকাল শুক্রবার ও শনিবার (০৯-১০ এপ্রিল ২০২১) ই-মিউটেশন (ই-নামজারি) সার্ভারের হালনাগাদকরণ (আপডেট) কার্যক্রম চলমান থাকবে, বিধায় এই দুইদিন সারা দেশে ই-মিউটেশন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল বিভাগীয় কমিশনারদের সাথে অনুষ্ঠিত ভূমি বিষয়ক সমন্বয় সভায় সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান। পরবর্তীতে এ বিষয়ে একটি পত্র জারি করা হয়।

ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল সহ দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনারবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট অতিরিক্ত সচিববৃন্দ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সভায় যোগ দেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status