ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুললেন রেখা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 April, 2021, 5:14 PM

বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুললেন রেখা

বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুললেন রেখা

সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল ১২’র বিচারক হয়ে এসেছিলেন রেখা। আর সেখানেই নিজের কথাবার্তা থেকে পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে রাখলেন কিংবদন্তি অভিনেত্রী। যেখানে বিবাহিত পুরুষের প্রেমে পড়া নিয়ে মুখ খুলে আলোচনায় উঠে এসেছেন রেখা।

ঠিক কী ঘটেছে? ইন্ডিয়ান আইডল ১২’র সঞ্চালক জয় ভানুশালি রেখার পাশে বসে থাকা সদ্য বিবাহিত গায়িকা নেহা কক্করের কাছে একটি প্রশ্ন রাখেন। জিজ্ঞাসা করেন, কোনো মহিলাকে বিবাহিত পুরুষের প্রেমে পড়তে দেখেছেন কি?

পাশ থেকে রেখা বলে বসেন, এ বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন।পরক্ষণেই আবার তিনি বলেন, আমি কিছু বলিনি তো।

তবে তার অভিব্যক্তি অনেক কিছু বুঝিয়ে দেয়। সেসময় উপস্থিত সকলেই রেখার কথা শুনে হেসে ফেলেন। সঞ্চালক জয় ভানুশালিও ঠিক কী বলবেন বুঝতে পারছিলেন না।

তবে রেখা যে অতীতে তার আর অমিতাভ বচ্চনের প্রেমের গুঞ্জনের দিকে ইঙ্গিত করেছেন। তা আর বুঝে নিতে কারোর বাকি থাকেনি। অভিনেত্রীর কথা শুনে দর্শক মহলেও ওঠে হাসির রোল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status