ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 April, 2021, 4:10 PM

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি

খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামালকে অব্যাহতি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত একটি চিঠি আজ সোমবার দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে গুলশানে চেয়ারপারসনের দপ্তরে ইস্যু করা হয়েছে। আজকের মধ্যেই চিঠিটি মারুফ কামাল খানের কাছে পাঠানো হবে।

বিএনপির দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে দলটির দপ্তরের দায়িত্বে থাকা বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স প্রথম আলোকে বলেন, প্রেস সচিবকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তটি দলের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে। তিনি আদিষ্ট হয়ে অব্যাহতিপত্রটি গুলশান অফিসে পাঠিয়েছেন।

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানায়, ২০১৮ সাল থেকেই মারুফ কামাল খান নিষ্ক্রিয়। তিনি তাঁর কর্মস্থলে আসছেন না। প্রেস সচিবের পদ ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন।‌ দায়িত্বে পালনে অবহেলা করছেন।‌ এ জন্য স্থায়ী কমিটির বৈঠকে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

২০০৯ সাল থেকে মারুফ কামাল খান বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোট ক্ষমতায় থাকাকালে তৎকালীন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিবের দায়িত্বে ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status