ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
নিখিলের বস্ত্র বিপণির মডেল সৌরসেনী-তনুশ্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 April, 2021, 12:19 PM

নিখিলের বস্ত্র বিপণির মডেল সৌরসেনী-তনুশ্রী!

নিখিলের বস্ত্র বিপণির মডেল সৌরসেনী-তনুশ্রী!

নুসরাত জাহানের বিকল্প খুঁজে পেয়েছেন নিখিল জৈন। গত দুইদিন ধরে তিনি কয়েকটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবি বলছে, তার বস্ত্র বিপণির আগামী প্রচার মুখ হিসেবে উঠে আসছেন ২ জনপ্রিয় মডেল-অভিনেত্রী। সৌরসেনী মৈত্র, তনুশ্রী বিশ্বাস।

গ্রীষ্ম দোরগোড়ায়। ‘সামার কালেকশন’ সামনে আনার সময়ও এসে গিয়েছে। এদিকে নুসর্ত আর নিখিল দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্ন। তা হলে নতুন পোশাক সম্ভার সামনে নিয়ে আসবেন কে?

টালিপাড়ার গুঞ্জন, নুসরাতের বদলে নিখিলের বস্ত্র বিপণির মডেল নাকি হওয়ার কথা ছিলো আরেক প্রথম সারির নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের। নিখিল যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি। বদলে জবাব দিয়েছে তার ইনস্টাগ্রাম স্টোরি। কী আছে সেখানে? শুক্রবারের (২ এপ্রিল) সকালের স্টোরিতে বেনারসি শাড়িতে সেজে উঠতে দেখা গিয়েছে তনুশ্রীকে। সান্ধ্য পোশাকে এসছেন সৌরসেনী। তিনি সেজে ওঠেন ‘পানাস’ সম্ভারের পোশাকে। তনুশ্রী নিখিলের সংস্থা ছাড়াও শহরের একাধিক প্রথম সারির পোশাক ও গয়না সংস্থার জনপ্রিয় মডেল।

কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের প্রসঙ্গে নিখিল জানিয়েছিলেন, তার আর নুসরাতের বিবাহবিচ্ছেদ নিয়ে এক্ষুণি তিনি মুখ খুলতে রাজি নন। ‘যেদিন বিবাহবিচ্ছেদ হবে, সেদিন আমি ঠিক জানিয়ে দেবো। এখনো সেই সময় আসেনি’, দাবি নিখিলের।

অর্থাৎ বিবাহবিচ্ছেদের সম্ভাবনা ২১’র নির্বাচনের আগে নয়। তাই এই নিয়ে কোনো আলটপকা মন্তব্য তিনি করতে রাজি হননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status