ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 5:40 PM

সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা

সালমানের জন্য প্রস্তুত হচ্ছেন ক্যাটরিনা

ক্যারিয়ারের শুরু দিকে সুপারস্টার সালমান খানের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন বলিউডের তারকা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরপর সেই প্রেমে ছন্দপতন হয়। তবে কাজের ক্ষেত্রে এই জুটির প্রেমের কোনো প্রভাব পড়েনি। আবারো তাদেরকে এক ফ্রেমে দেখার অপেক্ষায় ভক্তরা।

টাইগার সিরিজের তৃতীয় ছবিতে একসঙ্গে পর্দায় হাজির হবেন সালমান ও ক্যাটরিনা। এর আগে এই সিরিজের দুটি সিনেমাতেই জুটি বেঁধে অভিনয় করেছিলেন। আগামী ৮ মার্চ থেকে 'টাইগার থ্রি'র শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

যশরাজ ফিল্মসের পক্ষ থেকে জানানো হয়েছে, 'টাইগার থ্রি' বলিউডের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে৷ এরকম স্পাই থ্রিলার ভারতীয় সিনেমায় আগে তৈরি হয়নি বলে জানিয়েছেন সিনেমার পরিচালক মণীশ শর্মা৷

জানা যায়, 'টাইগার থ্রি' সিনেমার জন্য যুদ্ধের দক্ষতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন ক্যাটরিনা। কারণ পর্দায় সালমানের সঙ্গে মারাত্মক স্টান্ট করবেন নায়িকা। একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে নিজের যোগ্যতা প্রমাণে কঠোর পরিশ্রম করছেন ক্যাটরিনা।

আরও পড়ুন : ভোটের ফল প্রকাশের দিন 'স্বামী-স্ত্রী' রূপে আসবেন দুই প্রতিপক্ষ!

প্রসঙ্গত, ২০১২ সালে 'এক থা টাইগার' মুক্তির পর সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত সিনেমাটি রেকর্ড সাফল্য পায়। পরবর্তীতে ২০১৭ সালে মুক্তি পায় এই সিরিজের দ্বিতীয় কিস্তি 'টাইগার জিন্দা হ্যায়' ৷ বক্স অফিসে সেই সিনেমাও আলোড়ন তোলে। আর এ সাফল্যকে সঙ্গে নিয়েই এবার শুরু হতে চলেছে 'টাইগার থ্রি'৷


সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status