ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ক্যানসার রোগীর চরিত্রে জয়া আহসান!
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 3:15 PM

ক্যানসার রোগীর চরিত্রে জয়া আহসান!

ক্যানসার রোগীর চরিত্রে জয়া আহসান!

কথাসাহিত্যিক আহমদ ছফা’র উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে দেশের প্রথম থ্রিডি ছবি ‘অলাতচক্র’। নির্মাতা হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এর মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ১৯ মার্চ এটি প্রেক্ষাগৃহে আসছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে এর প্রথম পোস্টার ও টিজার। যেখানে পাওয়া গেল এর অন্যতম প্রধান চরিত্র জয়া আহসানকে। ছবিতে তিনি অভিনয় করছেন ক্যানসার আক্রান্ত রোগীর চরিত্রে।

নির্মাতা হাবিবুর রহমান বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরপূর্তি উপলক্ষে আগামী ১৯ মার্চ সিনেমাটি মুক্তি পাবে। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টারসহ নানা প্রচারণা চলছে। তৈরি করা হয়েছে ফেসবুক প্রোফাইল স্টিকারও।’

মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত বাংলাদেশি লেখক দানিয়েল ও ক্যানসারে আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবার মধ্যকার অস্ফুট ভালবাসা, মানসিক টানাপোড়েন, মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ভিন্ন গোষ্ঠীর দৃষ্টিভঙ্গি চিত্রায়িত হয়েছে ‘অলাতচক্র’ ছবিতে। এতে দানিয়েল তথা আহমদ ছফার চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল। আর প্রেমিকা তায়েবার ভূমিকায় আছেন জয়া আহসান।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী, সৈয়দ মোশারফসহ অনেকেই। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে ‘খাঁচা’খ্যাত নির্মাতা আকরাম খানকে।

এদিকে, ২০১৯ সালে ‘অলাতচক্র’র শুটিং শুরু হয়। শেষ হয় গত বছর শুরুর দিকে। এরপর করোনার কারণে ছবির কাজ পিছিয়ে যায়। পরিস্থিতি একটু স্বাভাবিক হতেই শুরু হয় পোস্ট প্রডাকশনের কাজ। এর শুটিং হয়েছে থ্রিডি ক্যামেরায় ভারতীয় একটি প্রতিষ্ঠানের কারিগরি সহায়তা নিয়ে। গত বছর ১৫ ডিসেম্বর ছবিটি সেন্সর ছাড়পত্র পায়।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status