ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 3:12 PM

এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

এইচ টি ইমামের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রথম জানাজা শেষে আজ বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় তাঁর মরদেহ।

এর আগে বেলা সাড়ে ১১টায় উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা সম্পন্ন হয় এইচ টি ইমামের। এর পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাত্রা করা হয় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে। দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছয় মরদেহ। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে মরদেহ। রাখা হবে বেলা সাড়ে ৩টা পর্যন্ত। পরে গুলশানের আজাদ মসজিদে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন করা হবে এই বরেণ্য রাজনীতিবিদকে।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এইচ টি ইমাম। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ফুসফুস, কিডনি, হার্টের রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। প্রায় মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পালন করা এইচ টি ইমাম ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছিলেন। ১৯৭১ সালে পাকিস্তান সরকারের চাকরিতে থাকা অবস্থায় পাকিস্তানের প্রতি আনুগত্য ত্যাগ করে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন তিনি। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিপরিষদ সচিবও হন।   

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status