ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
ডাব পাড়তে গিয়ে গাছেই মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 2:02 PM

ডাব পাড়তে গিয়ে গাছেই মৃত্যু

ডাব পাড়তে গিয়ে গাছেই মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠে সেখানেই মারা গেলেন দাদা দুলাল মল্লিক (৬৫)। গতকাল বুধবার দুপুরে উপজেলার সোনাইমুড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কবির হোসেন মিজি এ তথ্য নিশ্চিত করেন। দুলাল মল্লিকের দুই ছেলে ও তিন মেয়ে।

ইউপি সদস্য কবির হোসেন মিজি বলেন, গতকাল সকালে দুলাল মল্লিক তাঁর নাতির জন্য ডাব পাড়তে গাছে ওঠেন। ওই সময় তিনি গাছেই হৃদ্‌রোগে আক্রান্ত হন এবং সেখানেই মারা যান। বিষয়টি নাতি দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে তাঁকে গাছ থেকে নামিয়ে হাজীগঞ্জের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।



সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status