ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ভোরে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক কারবারি
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 4 March, 2021, 1:48 PM

ভোরে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক কারবারি

ভোরে গ্রেফতার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক কারবারি

কক্সবাজারের রামু উপজেলার রাবারবাগান এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন এক ‘মাদক কারবারি’।

বুধবার (৩ মার্চ) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের লোহাগড়া থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেনকে (২৮) গ্রেফতার করে র‌্যাব। ওইদিনই তার দেওয়া তথ্যের ভিত্তিতে কক্সবাজারের রামুর বারাববাগান এলাকায় মাদক উদ্ধারে গিয়ে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ র‍্যাব-৭ এর কর্মকর্তা মেজর মুশফিক।

এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ৪ লাখ পিস ইয়াবা, একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি এবং একটি গুলির খোসা উদ্ধার করা হয় বলেও উল্লেখ করেন তিনি।

নিহত যুবক দেলোয়ার হোসেন (২৮) টেকনাফের উত্তর জালিয়াপাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।

মেজর মুশফিক বলেন, ইয়াবার সাথে সম্পৃক্ত থাকার তথ্য পেয়ে দীর্ঘদিন তার ওপর গোয়েন্দা নজরদারি রাখা হয়। বুধবার (৩ মার্চ) ভোরে তাকে চট্টগ্রামের লোহাগাড়া থেকে আটক করে র‍্যাব। এরপর তাকে কক্সবাজার নিয়ে যান অভিযানকারীরা। সেখানে যোগ দেয় কক্সবাজারের র‍্যাব-১৫।

সেখানে তার দেওয়া তথ্য মতে টেকনাফ, কক্সবাজার ও রামুতে অভিযান চালানো হয়। সবখানে ব্যর্থ হয়ে সন্ধ্যা ৭টার দিকে রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের উত্তর মিঠাছড়ির রাবারবাগান এলাকার পাহাড়ী এলাকায় অভিযানে যায় র‍্যাব। সেখানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিচক্র গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে র‍্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এক পর্যায়ে গুলি থেমে গেলে ঘটনাস্থল তল্লাশি করে ভোরে আটক দেলোয়ারের গুলিবিদ্ধ দেহ মেলে। এছাড়া ঘটনাস্থল থেকে ৪ লাখ পিস ইয়াবা, দেশীয় তৈরি অস্ত্র ও তাজা ব্যবহৃত কার্তুজ উদ্ধার হয়।

রামু থানার ওসি আজমিরুজ্জামান জানান, র‍্যাব সদস্যরা বুধবার রাতে গুলিবিদ্ধ একটি মরদেহ থানায় হস্তান্তর করেছে। তা ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status