ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কার্টুনিস্ট কিশোর মুক্তি পেলেন ১০ মাস পর
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 1:37 PM

কার্টুনিস্ট কিশোর মুক্তি পেলেন ১০ মাস পর

কার্টুনিস্ট কিশোর মুক্তি পেলেন ১০ মাস পর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। হাইকোর্টের একটি বেঞ্চের দেয়া জামিন আদেশে মুক্তি পেলেন কিশোর।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের কাশিমপুর কারাগার (পার্ট-২) থেকে বেলা আনুমানিক সোয়া ১২টার দিকে মুক্তি পান তিনি। এরপর সাড়ে ১২টার দিকে তিনি একটি সাদা রঙের গাড়িতে চড়ে কারাগার এলাকা ত্যাগ করেন।

কিশোরের মুক্তির খবরটি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আবদুল জলিল।

জেল সুপার জানান, আহমেদ কবির কিশোরের জামিনের কাগজ বেলা ১১টার দিকে কাশিমপুর কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে কিশোরকে মুক্তি দেওয়া হয়। এ সময় কারাফটকে কিশোরের স্বজনেরা উপস্থিত ছিলেন।

এর আগে কিশোরের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ জামিনাদেশ দেন।

মুশতাক আহমেদ ও কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে গত বছরের মে মাসে গ্রেফতার করে র‌্যাব। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কথাবার্তা ও গুজব ছড়ানোর অভিযোগে তারাসহ মোট ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।

সম্পাদনায়: এম আলমগীর      

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status