ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ফের হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 4 March, 2021, 12:34 PM

ফের হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

ফের হামলার হুমকিতে মার্কিন কংগ্রেসের কার্যক্রম স্থগিত

যুক্তরাষ্ট্রে হামলার হুমকির কারণে কংগ্রেসের অধিবেশন এক দিনের জন্য স্থগিত করা হয়েছে। আইনপ্রণেতাদের সতর্ক করে ক্যাপিটল পুলিশ বলেছে,  ৪ মার্চ ক্যাপিটল হিলে আবার হামলা চালাতে পারে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ ৫ জন প্রাণ হারান। সে দিনের  মতো আবার কোনো সহিংস ঘটনা যাতে না ঘটে, তার জন্য সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড ও পুলিশের নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে।
কংগ্রেসে চলমান অধিবেশনে ৪ মার্চ প্রতিনিধি পরিষদে পুলিশ সংস্কার আইন নিয়ে বিতর্ক হওয়ার কথা ছিল। আর সিনেটে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রণোদনা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। সহিংসতার আশঙ্কায় কংগ্রেসের ৪ মার্চের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার জন্য কংগ্রেসের অধিবেশন নিয়ে আগাম পরিকল্পনায় বদল করতে হয়েছে বলে জানানো হয়েছে।

মার্কিন হোমল্যান্ডে সিকিউরিটি বিভাগের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান মেলিসা স্মিসলোভা বলেছেন, উগ্রপন্থীরা ৪ মার্চ ও ৬ মার্চ হামলার চালানোর বিষয়ে আলোচনা করেছে।


সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status