ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নাতির আবদার মেটাতে নারকেল গাছে উঠে দাদার মৃত্যু
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 8:12 PM

নাতির আবদার মেটাতে নারকেল গাছে উঠে দাদার মৃত্যু

নাতির আবদার মেটাতে নারকেল গাছে উঠে দাদার মৃত্যু

চাঁদপুরে নাতির আবদার মেটাতে নারকেল গাছে উঠে ডাব পাড়তে গিয়ে হৃদরোগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ বুধবার হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের সানাইমুড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলাল মল্লিক (৬৫)। বড়কুল ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন মিয়াজী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১ টায় দাদা দুলাল মল্লিক নাতির জন্য ডাব পাড়তে গাছে উঠেন। গাছের উপরে ওঠার পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। বৃদ্ধ দুলাল মল্লিক বাকরুদ্ধ হয়ে পড়লে তার নাতি নিচ থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেন।

পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা রশি দিয়ে তাকে গাছ থেকে নামিয়ে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানায়। নিহত দুলাল মল্লিক দুই ছেলে ও তিন মেয়ে রয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। তবে পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

সম্পাদনায়: এম আলমগীর    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status