ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম প্রেসক্লাব প্রঙ্গণে সাংবাদিক মুজাক্কির হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 6:36 PM

চট্টগ্রাম প্রেসক্লাব প্রঙ্গণে সাংবাদিক মুজাক্কির হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন

চট্টগ্রাম প্রেসক্লাব প্রঙ্গণে সাংবাদিক মুজাক্কির হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন

সারাদেশে সাংবাদিক নির্যাতন, গুম, খুন, হত্যার প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চট্টগ্রাম জেলা কমিটির উদ্দেগ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চট্টগ্রাম প্রেসক্লাব প্রঙ্গণে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রতিবাদ কর্মসূচি  কলম বিরুতির আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক জনাব সোহাগ আরেফিন। উক্ত প্রতিবাদ কর্মসূচিতে  বক্তব্য রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির গন যোগাযোগ বিষয়ক সম্পাদক কায়ছার ইকবাল চৌধুরী, চট্টগ্রাম মহানগর কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জুনায়েদ হাসান, যুগ্ম সম্পাদক মোঃ ওসমান গণী শাকিল, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল কাদের রাজু, সহ অর্থ সম্পাদক মোঃ ইয়াছিন আরাফাত।

আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, চট্টগ্রাম রিপোটার্স এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক  মোঃ নাছির উদ্দিন লিটন,  প্রচার সম্পাদক মোঃ রুবেল, বিএমএসএফ'র কার্যনির্বাহী সদস্য বাবলু বড়ুয়া, মোঃ মনির হোসেন, রুপা আক্তার, মোঃ মিনহাজ, আসিবুর রহমান, মোঃ রাকিব এবং সাংবাদিক কাজল বড়ুয়া, সারোয়ার হোসেন ও কামাল বাবু, প্রমুখ।

সভায় উপস্থিত সাংবাদিকরা বলেন নোয়াখালী কোম্পানিগঞ্জ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে নির্মম নিষ্ঠুরভাবে গুলি করে হত্যা করা হয়েছে, তাদেরকে অবিলম্বে  গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির  ব্যবস্থা করা হোক, আর সারাদেশে যেভাবে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুম খুন হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন তা অবিলম্বে বন্ধের দাবী করে সরকারী ভাবে একটি আইন প্রণোয়ন করার জন্য প্রধান মন্ত্রীর নিকট আহবান জানানো হয়েছে। সাংবাদিকরা আরো বলেন- সাংবাদিক হলো একটা মহান পেশা, সংবাদ সংগ্রহ করে দেশও জাতিকে জাগ্রত করছেন, এই মহান পেশাকে এক শ্রেণীর কুচক্রমহল কলঙ্কিত করছে এটা মেনে নেওয়া কারো কাম্য নয়। সাংবাদিকরা তাদের কলমের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সাংবাদিক নির্যাতন গুম খুন হত্যার প্রতিবাদ অব্যাহত রাখবেন বলেও দাবী জানান।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status