ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
তৃতীয় দফা করোনা টেস্টেও নেগেটিভ টাইগাররা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 3:31 PM

তৃতীয় দফা করোনা টেস্টেও নেগেটিভ টাইগাররা

তৃতীয় দফা করোনা টেস্টেও নেগেটিভ টাইগাররা

নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ ক্রিকেট দলের তৃতীয় দফায় মঙ্গলবার (৩ মার্চ) করোনা টেস্টেও সবার নেগেটিভ এসেছে। বৃহস্পতিবার থেকে তিন ভাগে ভাগ হয়ে ব্যাটিং অনুশীলন শুরু করবেন টাইগাররা।

এর আগে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপের করোনা পরীক্ষাতেও ফলাফল নেগেটিভ আসে টাইগারদের। এর মধ্যে হোটেলে  নিজ রুমেই ফিটনেস ঠিক রাখতে চেষ্টা চালিয়ে গেছেন তামিম, মুশফিকরা। সে সঙ্গে হোটেলের লবি ও বাগানে ঘোরাঘুরি করারও সুযোগ মিলেছে তাদের।

ক্রাইস্টচার্চে ৯ মার্চ পর্যন্ত চলবে অনুশীলন। ১০ মার্চ ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে যাবে বাংলাদেশ দল। সেখানে ৫ দিন অনুশীলন করবে টাইগাররা।

পরে ১৬ মার্চ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। ১৭ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ দল।

সম্পাদনায়: এম আলমগীর      
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status