ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
২৩ মার্চ থেকে চসিকের অমর একুশে বইমেলা
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 12:57 PM

২৩ মার্চ থেকে চসিকের অমর একুশে বইমেলা

২৩ মার্চ থেকে চসিকের অমর একুশে বইমেলা

আগামী ২৩ মার্চ থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) অমর একুশে বইমেলা নগরীর কাজীর দেউড়ি স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে শুরু হচ্ছে। মেলায় মুক্তিযুদ্ধবিরোধী কোনো প্রকাশনা সংস্থাকে স্টল বরাদ্দ দেওয়া হবে না।

মঙ্গলবার ২ মার্চ বিকেলে কর্পোরেশনের আন্দরকিল্লার পুরনো নগর ভবনের কেবি আব্দুস সাত্তার মিলনায়তনে বইমেলা উপলক্ষে আয়োজিত মনবিনিময় সভায় সভাপতির বক্তব্যে চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানান।

সভায় সবার মতামতের ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়। বইমেলার আয়োজক হিসেবে চসিক শুধু পৃষ্ঠপোষকতা দেবে। যাবতীয় সব কাজ করবে চট্টগ্রামের সৃজনশীল প্রকাশনা পরিষদ ও মেলা কমিটি। এবারের মেলায় অতীতের ভুল-ভ্রান্তি সংশোধন করে ঢাকার বাছাই করা প্রকাশকদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সভায় মুক্তিযোদ্ধা, গবেষক ও প্রকাশক ডা. মাহফুজুর রহমান, প্রকাশক জামাল উদ্দীন, সৃজনশীল প্রকাশনা পরিষদের শাহ আলম নীপু, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ, কবি ওমর কায়সার, গল্পকার বিশ্বজিৎ চৌধুরী, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া বক্তব্য দেন।

মতামত দেন সাংবাদিক রিয়াজ হায়দার, সাংস্কৃতিক সংগঠক শুকলাল দাশ, আব্দুল হালিম দোভাষ, অঞ্চল চৌধুরী, অধ্যাপক গোফরান টিটু, নজরুল ইসলাম মোস্তাফিজ, সাইফুদ্দিন সাকী, সাইফুল আলম বাবু, প্রকৌশলী দেলোয়ার মজুমদার প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, বাংলা একাডেমি পদকপ্রাপ্ত রাশেদ রউফ, কাউন্সিলর শহিদুল আলম, নেছার আহমেদ মঞ্জু, নাজমুল হক ডিউক, পুলক খাস্তগীর, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু প্রমুখ।

বুধবার (৩ মার্চ) করপোরেশনের টাইগারপাস কার্যালয়ে সিটি মেয়রের নেতৃত্বে বইমেলা কমিটি পুনর্গঠনে বসবেন লেখক প্রকাশকরা।


সম্পাদনায়: এম আলমগীর       



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status