ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বয়সের বিশাল ব্যবধানকে জয় করে সুখে আছেন নিক-প্রিয়াঙ্কা
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 12:50 PM

বয়সের বিশাল ব্যবধানকে জয় করে সুখে আছেন নিক-প্রিয়াঙ্কা

বয়সের বিশাল ব্যবধানকে জয় করে সুখে আছেন নিক-প্রিয়াঙ্কা

১০ বছরের ব্যবধানে বিয়ে করেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন গায়ক নিক জোনাস। বয়সের এই বিশাল পার্থক্য নিয়ে সুখী দাম্পত্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন এই অভিনেত্রী।

দুই বছর আগে ভারতের রাজস্থানের যোধপুরের উমেদ ভবন প্যালেসে ক্যাথলিক রীতিতে বিয়ে করেন তারা। বয়সের এই বিশাল ব্যবধানের কারণে শুরু থেকেই এই জুটি সকলের কেন্দ্রবিদুতে ছিলেন।
তবে সবার আলোচনা-সমালোচনা উপেক্ষা করে বেশ সুখেই আছেন এই তারকা জুটি। বয়স, সংস্কৃতির ব্যবধানকে মানিয়ে জয় করেছেন ভালোবাসা।

যুক্তরাষ্ট্রের একটি বিনোদনভিত্তিক ম্যাগাজিনে সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা তাদের বৈবাহিক জীবনের নানা দিক তুলে ধরেন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে নিকের মিলেমিশে একাকার হয়ে যাওয়া প্রসঙ্গে প্রিয়াঙ্কা জানান, ‘নিকের সঙ্গে ভারতের সম্পর্ক অনেকটা মাছ এবং পানির মতো। সে ভারতকে ভালোবাসে। আমাকেও একজন ভারতের সাধারণ মানুষের মতোই দেখে।'
 
তিনি আরও বলেন, 'আমি দীর্ঘদিন ধরেই তাকে চিনি। নিকের ভালো লাগা, মন্দ লাগা সবকিছুই আমার জানা। নিক নিজেও আমাকে খুব ভালোভাবে জানে। নিকের ভালো লাগা খুঁজে বের করা কঠিন কিছু নয়। তবে নিজেদের সমস্যাগুলো খুঁজে বের করা আমার কাছে বেশ রোমাঞ্চকর বলে মনে হয়।'

প্রসঙ্গত, করোনার লকডাউন শেষে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। জার্মানিতে ‘দ্য ম্যাট্রিক্স ৪’ সিনেমার শুটিং সম্পন্ন করেছেন তিনি। এছাড়াও, যুক্তরাজ্যে ‘টেক্সট ফর ইউ’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি।

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status