ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
শ্রাবন্তীকে নিয়ে যা বললেন রাজ চক্রবর্তী
নতুুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 3 March, 2021, 12:48 PM

শ্রাবন্তীকে নিয়ে যা বললেন রাজ চক্রবর্তী

শ্রাবন্তীকে নিয়ে যা বললেন রাজ চক্রবর্তী

বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অন্যদিকে জোড়াফুল শিবিরে যোগ দিয়েছেন রাজ চক্রবর্তী। দু’জনের মধ্যে রাজনৈতিক মতের পার্থক্য থাকতেই পারে কিন্তু ব্যক্তিগত সম্পর্কের রসায়ন যে বদলায়নি এতটুকু, তা স্পষ্ট করে দিলেন রাজ চক্রবর্তী। বিজেপিতে যোগদানের পর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানান পরিচালক রাজ চক্রবর্তী। দু’জনের রাজনৈতিক দল পৃথক হলেও, রাজ চক্রবর্তী এবং শ্রাবন্তী চট্টোপধ্যায়ের মধ্যে অব্যাহত সুসম্পর্ক।

তৃণমূল কংগ্রেসে যোগদানের পর রাজ চক্রবর্তীকে এবার প্রার্থী করতে পারে তৃণমূল কংগ্রেস। এমন গুঞ্জন শুরু হয়েছে ঘাসফুল শিবিরে। অন্যদিকে গেরুয়া শিবিরে যোগদানের পর শ্রাবন্তী চট্টোপাধ্যায়কেও কি প্রার্থী করবে বিজেপি, সেই উত্তর অবশ্য সময় দেবে।
শ্রাবনী বিজেপিতে যোগদান করেই মুখ খুলেছেন, টুইটারে লিখেছেন, প্রণাম। গতকাল থেকে জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হল। তাই আপনাদের কাছে নত মস্তকে আশীর্বাদ কামনা করছি| একজন মা এবং নারী হিসেবে চাইব আমাদের সবার সন্তান যেন ‘সোনার বাংলা’ তে বড় হয়ে উঠুক।

সম্প্রতি মমতা বন্দ্যেপাধ্যায়ের ডানলপের সাহাগঞ্জের মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেন রাজ চক্রবর্তী। ওইদিন সায়নী ঘোষ, জুন মালিয়া, কাঞ্চন মল্লিক, সুদেষ্ণা রায়, মানালি দে-রাও যোগ দেন জোড়াফুল শিবিরে।

রাজের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কয়েক দিন পরেই পদ্ম শিবিরে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দিলীপ ঘোষ এবং কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। জিনিউজ

সম্পাদনায়: এম আলমগীর     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status