ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
খেতে না পাওয়া টেম্পোচালকের ছেলেটি আইপিএল নিলামে কোটিপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 1:14 PM

খেতে না পাওয়া টেম্পোচালকের ছেলেটি আইপিএল নিলামে কোটিপতি

খেতে না পাওয়া টেম্পোচালকের ছেলেটি আইপিএল নিলামে কোটিপতি

চেতন সাকারিয়া। ভারতের গুজরাটের এক তরুণ ক্রিকেটার। তার বাবা পেশায় একজন টেম্পোচালক। দারিদ্রতার সঙ্গেই তাদের বসবাস। দিন আনে দিন খায় তারা, কখনো বা থাকেন না খেয়ে। তবে চরম এই দারিদ্র্যতাকে পেছনে ফেলে অবশেষে স্বপ্ন পূরণ করে ফেললেন সাকারিয়া। আইপিএলে দল পেলেন তিনি।

চেতন সাকারিয়ার জন্ম গুজরাটের ভাবনগর জেলা থেকে ১০ কিলোমিটার দূরে ভারতেজ গ্রামে। ছোট বেলা থেকে স্বপ্ন দেখতেন ক্রিকেটার হওয়ার। দারিদ্রতার কারণে সেটা খুব একটা সহজ ছিল না। তবে এই দারিদ্রতা থামাতে পারেনি চেতনকে। নিজের জেদ এবং কঠোর পরিশ্রমের ফলেই বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছেন তিনি। আইপিএল নিলামে রাজস্থান রয়্যালস এক কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে চেতনকে।

পরিবারে অত্যন্ত দারিদ্রতার কারণে চেতনের বাবা প্রথম থেকেই চাইতেই ছেলে পড়াশোনা করে সরকারি চাকরি করে পরিবারের হাল ধরুক। তিনি কখনোই চাননি ছেলে ক্রিকেটার হোক, কিন্তু ধীরে ধীরে ক্রিকেটে চেতনের সাফল্য দেখার পর তার বাবা তাকে ক্রিকেট খেলায় উৎসাহ দিতে থাকেন।

ধার করা জুতো দিয়ে ক্রিকেট খেলা শেখা সেই সাকারিয়া এখন কোটিপতি। গেল মৌসুমে নেট বোলার ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুর। সেখান থেকেই ফ্র্যাঞ্চাইজির নজরে আসেন চেতন। জস বাটলার, বেন স্টোকস ও কাটার মাস্টার মুস্তাফিজের সাথে একই দলে খেলবেন এই তরুণ।  


সম্পাদনায়: এম আলমগীর                 
                   

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status