ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১২ আগস্ট ২০২৬ ২৭ শ্রাবণ ১৪৩৩
আমেরিকার সঙ্গে বৈঠকে রাজি নয় ইরান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 March, 2021, 12:11 PM

আমেরিকার সঙ্গে বৈঠকে রাজি নয় ইরান

আমেরিকার সঙ্গে বৈঠকে রাজি নয় ইরান

নিষেধাজ্ঞা না তুললে আমেরিকার সঙ্গে বৈঠক নয়, রোববার স্পষ্ট জানিয়ে দিল ইরান।

আমেরিকার আলোচনার প্রস্তাব ফিরিয়ে দিল ইরান। ইউরোপীয় ইউনিয়নকে সঙ্গে নিয়ে ইরানের সঙ্গে বৈঠক করতে চেয়েছিল আমেরিকা। পরমাণু চুক্তি নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা ছিল। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা না তুললে কোনো রকম আলোচনায় বসা সম্ভব নয়।

পরমাণু চুক্তি এবং তা ঘিরে আমেরিকার নিষেধাজ্ঞা নিয়ে কড়া অবস্থান নিয়েছে ইরান। জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে ইরান একের পর এক চরম সিদ্ধান্ত নিচ্ছে। একদিকে যেমন দেশে ইউরেনিয়ামের মজুত বাড়ানো হয়েছে, তেমনই পরমাণু কেন্দ্রগুলির ছবি জাতিসংঘকে দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, ২০১৮ সাল থেকে আমেরিকা তাদের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা দ্রুত প্রত্যাহার করতে হবে।

২০১৫ সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ইরান শুধু পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চালাতে পারবে না৷ তবে আন্তর্জাতিক নজরদারির মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালু রাখার অধিকার সে দেশের রয়েছে৷ অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসার মতো ক্ষেত্রে পরমাণু শক্তি কাজে লাগানো যেতে পারে৷

পরমাণু চুক্তি নিয়ে নতুন করে আলোচনায় রাজি বাইডেনের প্রশাসন। কিন্তু ইরানের উপর থেকে এখনই নিষেধাজ্ঞা তোলার ব্যাপারে প্রস্তুত নয় বাইডেন সরকার। তারা আলোচনার মধ্য দিয়ে সমাধান সূত্রে পৌঁছাতে চায়। কিন্তু ইরান কোনোরকম আলোচনায় যেতে রাজি নয়। তাদের স্পষ্ট বক্তব্য, আমেরিকা নিষেধাজ্ঞা না তোলা পর্যন্ত তারা কোনো রকম আলোচনায় যাবে না। রোববার ইরানের পরারাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় ইরানও আগ্রহী। কিন্তু তার আগে নিষেধাজ্ঞা তুলতে হবে।

ইরান আলোচনায় রাজি না হওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশ ওয়াশিংটন। তবে বাইডেন সরকারের মুখপাত্র জানিয়েছেন, আবার আলোচনার জন্য প্রস্তুত আমেরিকা। আলোচনার মাধ্যমেই জট কাটাতে হবে।

ইরান জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিক জোসেপ বরেলের সঙ্গে তাদের আলোচনা জারি থাকবে। ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, রাশিয়া, ফ্রান্সের মতো দেশগুলির সঙ্গে আলোচনায় তাদের আপত্তি নেই। কিন্তু আমেরিকা আলোচনার টেবিলে বসতে চাইলে আগে তাদের নিষেধাজ্ঞা তুলতে হবে।

ইরানের এই চাপের সামনে আমেরিকা কী কূটনৈতিক পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার। কারণ, পরমাণু চুক্তি নিয়ে আমেরিকার উপর আগেই চাপ তৈরি করেছিল ইইউ। সূত্র: ডয়েচে ভেলে।

সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status