ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
মোরগের ছুরিকাঘাতে মালিক নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 12:03 PM

মোরগের ছুরিকাঘাতে মালিক নিহত

মোরগের ছুরিকাঘাতে মালিক নিহত

লড়াই করার জন্য মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ভারতের তেলেঙ্গানা রাজ্যের লোথুনুর গ্রামে গত সপ্তাহের মাঝামাঝিতে এ ঘটনা ঘটেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মোরগটিকে প্রতিপক্ষের সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছিল। এ জন্য তার পায়ে ছুরি বেঁধে রাখা হয়েছিল। মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করার সময় ওই ব্যক্তির কুঁচকিতে ছুরির আঘাত লাগে। ছুরির আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়।

এ ঘটনার পর মোরগটিকে থানায় নিয়ে আসে পুলিশ। পরে সেটিকে স্থানীয় একটি পোল্ট্রি খামারে পাঠিয়ে দেওয়া হয়। ওই মোরগ লড়াইয়ের সঙ্গে জড়িত ১৫ জনকে খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, লড়াইয়ের জন্য প্রস্তুত করার পর মোরগটি ছাড়া পাওয়ার চেষ্টা করে, মালিক এটিকে ধরার চেষ্টা করলে ঝাপটাঝাপটির একপর্যায়ে মোরগটির পায়ের সঙ্গে বেঁধে রাখা সাত সেন্টিমিটার লম্বা ছুরি ওই ব্যক্তির কুঁচকিতে ঢুকে যায়। এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যা, অবৈধ বাজি ধরা ও মোরগ লড়াইয়ের আয়োজন করার অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বি জীবন জানিয়েছেন, পরবর্তী কোনো একদিন মোরগটিকে সাক্ষ্য হিসেবে আদালতে হাজির করা হবে।

১৯৬০ সালে মোরগ লড়াই বেআইনি ঘোষণা করে ভারত। কিন্তু তারপরও দেশটিতে মোরগ লড়াই থেমে নেই। তেলেঙ্গানা ও এর আশপাশের রাজ্যগুলোর গ্রামাঞ্চলে প্রায়ই মোরগ লড়াইয়ের আয়োজন করা হয়।

ভারতে মোরগের আঘাতে মালিক নিহত হওয়ার ঘটনা এটিই প্রথম নয়। গত বছর অন্ধ্রপ্রদেশে আরেক ব্যক্তি মোরগের পায়ে বাঁধা ছুরির আঘাতে নিহত হয়েছিলেন। তিনি তার ঘাড়ে করে লড়াইয়ের জন্য মোরগটিকে নিয়ে যাওয়ার সময় আঘাত লেগেছিল।

 সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status