ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ছাত্রদের কাছে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, অবশেষে...
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 February, 2021, 11:46 AM

ছাত্রদের কাছে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, অবশেষেins class=

ছাত্রদের কাছে নগ্ন ছবি পাঠাতেন শিক্ষিকা, অবশেষে

সাবেক ছাত্রদের কাছে নিজের নগ্ন ছবি পাঠাতেন স্কুল শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গার (৪৭)। সম্প্রতি ১৮ বছর বয়সী এক ছাত্র বিষয়টি স্কুলে ফাঁস করে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে দুই সন্তানের জননী ওই শিক্ষিকা স্কুল থেকে ছাঁটাই করেছে স্কুল কর্তৃপক্ষ।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মিয়ামি বিচে হিব্রু একাডেমি নামে একটি বেসরকারি স্কুলে চাকরি করতেন। বছরে সেখান থেকে বেতন পেতেন ২৪ হাজার ডলার। কিন্তু নগ্ন ছবি পাঠানোর অভিযোগে গত ৩০ শে জানুয়ারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে তাকে।

ছবি পাঠানোর বিষয়টি ফাঁস করা ছাত্র ও তার সহপাঠীরা জানিয়েছেন, শিক্ষিকা আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের কাছ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম স্নাপচ্যাটের মাধ্যমে ওইসব ছবি পাঠানো হয় তাদের কাছে। তার নগ্ন ছবির বিষয়টি ফাঁস হওয়ার পর স্কুল কর্তৃপক্ষ তার কাছে জানতে চায়, কীভাবে শিক্ষার্থীরা ওই ছবি পেয়েছে।

জবাবে তিনি বলেছেন, কিভাবে ছাত্রদের কাছে ওই ছবি গেছে তা তিনি মনে করতে পারছেন না। তবে ওই ছবি যে তিনি তুলিয়েছিলেন তা স্বীকার করেছেন।

তবে অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন আলেক্সান্দ্রা হ্যান্ডওয়ার্গারের আইনজীবী জুড ফ্যাসিডোমো। তিনি বলেছেন, ‘আমার মক্কেল কোনো ছবি দেখেননি। আমিও কোনো ছবি দেখিনি। ফলে এ নিয়ে মন্তব্য করার মতো অবস্থায় আমি নেই। এখনো কোনো ফৌজদারি অপরাধ গঠন করা হয়নি। মিয়ামি বিচ পুলিশ কি তদন্ত করে তা দেখার জন্য কৌতুহলী হয়ে আছি। কীভাবে শিক্ষার্থীদের কাছে ছবি গেল তা বোঝা যাচ্ছে না।’

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status