ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শুটিং সেটে সবার সামনেই অভিনেত্রীকে পরিচালকের চড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:34 PM

শুটিং সেটে সবার সামনেই অভিনেত্রীকে পরিচালকের চড়

শুটিং সেটে সবার সামনেই অভিনেত্রীকে পরিচালকের চড়

শুটিং সেটেই হোক কিংবা সেটের বাইরে। তারকাদের মধ্যে বাক-বিতণ্ডা থেকে শুরু করে হাতাহাতির খবর প্রায়ই শোনা যায়। কিন্তু জানেন কি একবার সেটেই এক পরিচালক চড় মেরেছিলেন জনপ্রিয় অভিনেত্রীকে! অভিনয় শেখানোর জন্যই নাকি পরিচালক তাকে চড় মেরেছিলেন!

জনপ্রিয় ওই অভিনেত্রী ছিলেন তনুজা এবং ওই পরিচালক ছিলেন কিদর শর্মা। অভিনয় জগতের নামজাদা পরিবারের মেয়ে তনুজা। তার মা শোভনাও ছিলেন প্রথম সারির অভিনেত্রী।

তনুজার বোন নূতনও তখন বলিউডে নিজের জায়গা করে নিয়েছিলেন। তনুজা সে সময় একটি ফিল্ম করছিলেন।

১৯৬১ সালে মুক্তি পায় ‘হামারি ইয়াদ আয়েগি’ ছবিটি। এই ছবির পরিচালক ছিলেন কিদর শর্মা। তিনি মধুবালা, মালা সিন্‌হার মতো প্রথম সারির অভিনেত্রীদের কেরিয়ার গড়ার সুযোগ করে দিয়েছিলেন।

সেই পরিচালকের ছবিতেই এ বার তনুজার কাজ করার কথা ছিলো। এই ছবিতে তনুজার বিপরীতে ছিলেন পরিচালকেরই ছেলে অশোক শর্মা। আরো একটি কারণে তিনি পরিচিত ছিলেন কিদর। কাজের জায়গায় অত্যন্ত কঠোর ছিলেন তিনি। সেটে বসে আড্ডা মারা তার একদমই পছন্দ ছিলো না।

তনুজা রোজ সেটে পৌঁছে অভিনয়ের থেকে বেশি ব্যস্ত থাকতেন হাসিঠাট্টা করতে। বিষয়টি নজর এড়িয়ে যায়নি পরিচালকের। এরপর একদিন তনুজার একটি কান্নার দৃশ্যের শুটিং ছিরো। কীভাবে কাঁদতে হবে, পরিচালক তাকে বুঝিয়ে দেন। কিন্তু অনেক বার চেষ্টার পরও তনুজা নাকি কিছুতেই কাঁদতে পারছিলেন না।

যতোবারই পরিচালক ‘অ্যাকশন’ বলছিলেন, তিনি কাঁদার বদলে হেসে গড়িয়ে পড়ছিলেন। পরিচালক তার কাছে গেলে তনুজা এমন একটা কথা বলেন যা শুনে সকলের সামনেই তার গালে চড় মেরে দেন কিদর।

তনুজাকে যখন শেষবারের মতো কান্নার দৃশ্যটি বুঝিয়ে দিতে যান কিদর, তিনি নাকি পরিচালকের মুখের উপর জানিয়ে দেন ওই দিন তার কাঁদার মন নেই।

পরিচালকের হাতে চড় খেয়ে সেই মুহূর্তেই ছলছল চোখে বাড়ি চলে যান তনুজা। বাড়ি পৌঁছে মাকে পুরো বিষয়টি জানান। তনুজা ভেবেছিলেন তার মা তখনই তাঁর সঙ্গে সেটে ছুটে গিয়ে ওই পরিচালককে উচিত শিক্ষা দেবেন। হয়েছিলোও প্রায় তাই।

তখনই মেয়ের সঙ্গে সেটে পৌঁছান মা শোভনা। কিন্তু গিয়ে ওই পরিচালকের সামনে ফের তনুজাকে চড় মারেন তিনি। হতভম্ব তনুজা কেঁদে ফেলেন। পরিচালককে সেই অবস্থাতেই কান্নার দৃশ্যটি শুট করে নিতে বলেন মা শোভনা।

নিজের ভুল ওই দিনই বুঝে গিয়েছিলেন তনুজা। তারপর থেকে সেটে অত্যন্ত নিয়মানুবর্তি হয়ে ওঠেন তিনি। সে দিনের ওই ঘটনা না ঘটলে হয়তো এতো দীর্ঘ সফল কেরিয়ার হতো না তনুজার।
 
সম্পাদনায়: মোহনা আজিজ 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status