ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মুশতাকের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:30 PM

মুশতাকের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

মুশতাকের মৃত্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনে হওয়া মামলায় কারাগারে বন্দি থাকা অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই তদন্ত কমিটিকে আগামী ৪ দিনের মধ্যে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়ে মুশতাক আহমেদ। প্রথমে কারা হাসপাতাল ও পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওইদিন রাত পৌনে ১০টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে মুশতাক আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

 সম্পাদনায়: এম আলমগীর

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status