ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
শাহবাগ থেকে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 6:16 PM

শাহবাগ থেকে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

শাহবাগ থেকে গ্রেপ্তার ৭ শিক্ষার্থীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রগতিশীল ছাত্র সংগঠনের ব্যানারে লেখক মোশতাকের প্রতিবাদী মশাল মিছিল থেকে গ্রেপ্তার সাত শিক্ষার্থীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আজ শনিবার বিকেলে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আলম মামুন ভুঁইয়া রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর জিজ্ঞাসাবাদের এই আদেশ দেন।

শিক্ষার্থীরা হলেন-তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী। এদিন দুপুর তাদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এস আই শহীদুল ইসলাম।

আসামিপক্ষের আইনজীবী মন্টু ঘোষ, আইনুন্নাহার সিদ্দিকা, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, মো. পারভেজসহ বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

এর আগে লেখক মোশতাক আহমেদের কারাগারে মৃত্যুর ঘটনার প্রতিবাদে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্র সংগঠন গতকাল শুক্রবার সন্ধ্যায় একটি মশাল মিছিল বের করে৷ মিছিল পরবর্তী সময়ে পুলিশের লাঠিচার্জ ও তৎপরবর্তী ঘটনায় পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার অভিযোগে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এসআই মিন্টু মিয়া।

 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status