ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন বিএনপির দুই নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 5:55 PM

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন বিএনপির দুই নেতা

প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাতে যাচ্ছেন বিএনপির দুই নেতা

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বছরব্যাপী দলীয় কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন বিএনপির দুই নেতা।

প্রধানমন্ত্রীর জন্য আমন্ত্রণপত্র নিয়ে শনিবার বিকাল ৫টার দিকে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী পহেলা মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। ওইদিন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


 সম্পাদনায়: এম আলমগীর 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status