ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
টিকা নিয়ে অন্যদের উৎসাহিত করে মারা গেলেন অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 4:23 PM

টিকা নিয়ে অন্যদের উৎসাহিত করে মারা গেলেন অভিনেতা

টিকা নিয়ে অন্যদের উৎসাহিত করে মারা গেলেন অভিনেতা

ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ গ্রহণের কয়েকদিন পর মৃত্যু হয়েছে এক কুয়েতি অভিনেতার। এর আগে টিকার প্রথম ডোজ গ্রহণের পর অন্যদেরও টিকা নিতে উৎসাহিত করেছিলেন তিনি। দুর্ভাগ্যক্রমে টিকা নেওয়ার পরপরই তার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে, আর তাতেই প্রাণ হারান এ অভিনেতা।

মারা যাওয়া অভিনেতার নাম মিশারি আল বালাম। তিনি গত সপ্তাহের শনিবার থেকে কয়েতের জাবের আল আহমাদ আল জাবের আল সাবাহ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। বৃহস্পতিবার সংক্রামক রোগেই তার মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, টিকা নেওয়ার সময় লক্ষণ প্রকাশ না পেলেও তিনি হয়তো আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন।

ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে গত ১১ ফেব্রুয়ারি একটি ভিডিও শেয়ার করেন ৪৮ বছর বয়সী ওই অভিনেতা। ভিডিওতে তিনি ফাইজার-বায়োএনটেকের টিকা নেওয়ার তথ্য জানান। ভক্তদেরও করোনার টিকা নেওয়ার আহ্বান জানান তিনি। তবে পরে তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন। শনাক্ত হওয়ার পর দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হলেও তার রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায়।

এর মধ্যে ওই অভিনেতা ১৭ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্টে দাবি করেন, যা ঘটেছে তা হলো- আমি টিকা নেওয়ার সময় আক্রান্ত হয়েছি। সূত্র: গালফ নিউজ, প্রেস টিভি।

সম্পাদনায়: মোহনা আজিজ    

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status