ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
এইচএসসি মানোন্নয়নের ফল রোববার
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 4:07 PM

এইচএসসি মানোন্নয়নের ফল রোববার

এইচএসসি মানোন্নয়নের ফল রোববার

আগামীকাল রোববার (২৮ ফেব্রুয়ারি) ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার মানোন্নয়নের ফল প্রকাশ করা হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদ এ তথ্য জানিয়েছেন।

নেহাল আহমেদ জানান, আগামীকাল (রোববার) এইচএসসিতে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। দেশের সবগুলো শিক্ষা বোর্ডে মানোন্নয়নের আবেদন করা শিক্ষার্থীদের ফল একসঙ্গে প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ফল পুনর্মূল্যায়নের আবেদন করার সুযোগ পান শিক্ষার্থীরা। এবার প্রায় ১৫ হাজার শিক্ষার্থী মানোন্নয়নের জন্য আবেদন করেছেন বলে বোর্ড সূত্রে জানা গেছে। এদের মধ্যে বিজ্ঞানের সবচেয়ে বেশি। আর বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি রিভিউ আবেদন পড়েছে।

প্রসঙ্গত, গত ৩০ জানুয়ারি এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার অটোপাস দেওয়ায় পরীক্ষার রেজিস্ট্রেশন করা সব শিক্ষার্থীই পাস করেছেন। পাসকৃতদের মধ্যে ১ লাখ ৬১ হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

সম্পাদনায়: মোহনা আজিজ     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status