ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
শাহবাগের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে রিমান্ডে নিতে আবেদন
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 February, 2021, 3:57 PM

শাহবাগের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে রিমান্ডে নিতে আবেদন

শাহবাগের ঘটনায় গ্রেপ্তার ৭ জনকে রিমান্ডে নিতে আবেদন

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার সাতজনকে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে শাহবাগ থানা পুলিশ।

বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

যাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে তারা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।

শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া।

সম্পাদনায়: মোহনা আজিজ     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status