ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩
এবার প্রযোজকের বাড়িতে দেখা গেলো বুবলিকে, কারণটা কি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 February, 2021, 10:14 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 February, 2021, 10:22 AM

এবার প্রযোজকের বাড়িতে দেখা গেলো বুবলিকে, কারণটা কি

এবার প্রযোজকের বাড়িতে দেখা গেলো বুবলিকে, কারণটা কি

চলচ্চিত্রের এই ক্রান্তিলগ্নে একের পর এক সিনেমা প্রযোজনা করে যাচ্ছেন সেলিম খান। শাপলা মিডিয়ার ব্যানারে এ প্রযোজক নির্মাণ করছেন ‘চোখ’ নামে নতুন একটি সিনেমা।

এতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। তার বিপরীতে রয়েছেন নিরব ও রোশান। সম্প্রতি সেলিম খানের ভূইঘোরের বাড়িতে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে অংশ নেন বুবলী, নিরব, রোশানসহ অনেকে। এটি পরিচালনা করছেন নাট্যনির্মাতা আসিফ ইকবাল জুয়েল।

এর আগে ‘ক্যাসিনো’ সিনেমায় নিরবের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। তার অভিনীত সর্বশেষ সিনেমা গত ঈদুল আজহায় মুক্তি পায়। জাকির হোসেন রাজু পরিচালিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ সিনেমায় বুবলীর অভিনয় প্রশংসিত হয়।

অন্যদিকে নিরব অভিনীত সর্বশেষ সিনেমা ‘আব্বাস’ মুক্তি পায়। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় অভিনয় করে নিরব দর্শকের পাশাপাশি চলচ্চিত্র বোদ্ধাদেরও প্রশংসা কুড়ান।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status