ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
পাওনা টাকা চাওয়ায় গলায় খুর চালালেন নরসুন্দর
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:53 PM

পাওনা টাকা চাওয়ায় গলায় খুর চালালেন নরসুন্দর

পাওনা টাকা চাওয়ায় গলায় খুর চালালেন নরসুন্দর

নীলফামারীর ডোমারে পাওনা টাকা চাওয়ায় শওকত আলী নামে এক যুবকের গলায় খুর দিয়ে আঘাত করে দেনাদার সুবাশ শর্মা নামে এক নরসুন্দর।

আহত শওকত আলী পূর্ব বারবিশা ঢুলানিপাড়া গ্রামের ফজির উদ্দিনের ছেলে।

ইউপি চেয়ারম্যান অহেদুজ্জামান বুলেট জানান, সোমবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বামুনীয়া ইউপি সংলগ্ন নাঠুয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী আহত শওকত আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য ভর্তি করায়। পরে সেখানে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। অপরদিকে সুবাশ শর্মাকে পুলিশ রাতেই আটক করে। এ ব্যাপারে আহত শওকত আলীর ফুফাতো ভাই বাছিদুল বাদী হয়ে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতার সুবাশকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status