ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩
উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণ গণহত্যা: কানাডার পার্লামেন্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 23 February, 2021, 4:34 PM

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণ গণহত্যা: কানাডার পার্লামেন্ট

উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণ গণহত্যা: কানাডার পার্লামেন্ট

সংখ্যালঘু উইঘুর মুসলমানদের বিরুদ্ধে চীনের আচরণকে 'গণহত্যা' হিসেবে ঘোষণা করেছে কানাডার পার্লামেন্ট।

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিল। মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে সর্বসম্মতভাবে এ সংক্রান্ত প্রস্তাবটি পাস হয়।

কানাডার হাউজ অব কমন্সে প্রস্তাবটি পাশে বিরোধী দলগুলোর পাশাপাশি সরকারি দল লিবারেল পার্টির বেশ কিছু সদস্যও ভোট দিয়েছেন। তবে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার মন্ত্রিসভার বেশির ভাগ সদস্য ভোটাভুটির সময় অনুপস্থিত ছিলেন। ট্রুডো এখনই একে গণহত্যা বলতে নারাজ।  তিনি এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আরও পরীক্ষা-নিরীক্ষার প্রযোজন ছিল বলে মনে করেন।

পার্লামেন্টে ভোটাভুটির আগে বিরোধী দলীয় নেতা এরিন ও’টুল বলেন, প্রস্তাবের মাধ্যমে দ্ব্যর্থহীন ও সুস্পষ্ট এই বার্তা পাঠানো দরকার যে কানাডা মানবাধিকার ও মানবিক মর্যাদার জন্য সবসময় দাঁড়াবে। এমনকি কিছু অর্থনৈতিক সুযোগ-সুবিধা ছাড় দেয়ার বিনিময়ে হলেও।

সম্পাদনায়: এম আলমগীর  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status