ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কমলাপুরে চলছে উচ্ছেদ অভিযান
নতুুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 22 February, 2021, 2:57 PM

কমলাপুরে চলছে উচ্ছেদ অভিযান

কমলাপুরে চলছে উচ্ছেদ অভিযান

কমলাপুরে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টার সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করছে ঢাকা জেলা প্রশাসন। সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মতিঝিলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবার নেতৃত্বে অভিযান শুরু হয়।

কমিউনিটি সেন্টারসংলগ্ন সৌদিয়া পরিবহনের বাসের গ্যারেজের পাশে বস্তির টিনের ঘরগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। যেখানে দীর্ঘদিন নিম্নআয়ের মানুষ বাস করছিলেন। এ সময় বস্তিবাসী তাদের শেষ সম্বলটুকু দ্রুত সরিয়ে নিয়ে নিরাপদে রাখার চেষ্টা করেন।

কমলাপুর শেরে বাংলা স্কুলের পেছনে জেলা প্রশাসনের প্রায় ২১ শতক জায়গা দীর্ঘদিন অবৈধভাবে দখল করে রাখা হয়েছিলো।

রাহেলা আক্তার নামে বস্তির বাসিন্দা বলেন, ‘৩০ বছর ধরে এখানে থাকছি। আমাদের না জানিয়ে এ ধরনের উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখন আমরা কোথায় যাব? আমাদের আগে থেকে জানানো হলে মালামালগুলো নিয়ে সরে যেতে পারতাম। কিন্তু হঠাৎ অভিযান শুরু করায় কোনো ধরনের মালামাল নিতে পারছি না।’

তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘যথাযথ আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করেই জেলা প্রশাসনের অধীনে থাকা এ সম্পত্তি উদ্ধার করা হচ্ছে। এজন্য আমরা আগে থেকে এখানে বাসকারীদের জানিয়েছি।’

সাংবাদিকদের প্রশ্নে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো বলেন, ‘সৌদিয়া কাউন্টার যে জায়গায় আছে সেটি আপাতত উচ্ছেদের কোনো আইনি ব্যবস্থা আমাদের কাছে নেই।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status