ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পুকুরে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ
নতুুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 22 February, 2021, 2:48 PM

পুকুরে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ

পুকুরে আওয়ামী লীগ নেতার ছেলের লাশ

চাঁদপুরের হাজিগঞ্জে বাপ্পী মিয়া (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করছে হাজিগঞ্জ থানা পুলিশ। সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় পৌরসভার রান্ধুনীমুড়া সোলেমান ব্যাপারী বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পি মিয়া হাজিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ মো. সেলিম মিয়ার ছেলে।

নিহতের কাকা মো. ইসমাইল মিয়া জানান, শনিবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টায় তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। মোবাইলে অনেক বার কল করেও তাকে না পেয়ে নিহতের বাবা হাজিগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে হঠাৎ ব্যাপারী বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখা যায়। বাড়ির লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সঙ্গে থাকা মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status