ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আনুষ্ঠানিকভাবে জলবায়ু চুক্তিতে ফিরলো যুক্তরাষ্ট্র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 20 February, 2021, 10:23 AM

আনুষ্ঠানিকভাবে জলবায়ু চুক্তিতে ফিরলো যুক্তরাষ্ট্র

আনুষ্ঠানিকভাবে জলবায়ু চুক্তিতে ফিরলো যুক্তরাষ্ট্র

অবশেষে আনুষ্ঠানিকভাবে আবারও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। ঐতিহাসিক এ চুক্তি থেকে সরে আসার ১০৭ দিন পর শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সেখানে প্রতাবর্তন করলো দেশটি।

বিশ্ব নেতাদের আশা, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ চুক্তিকে পরোয়া না করলেও জো বাইডেন প্রশাসন একে গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে বসার ঠিক এক মাস পর আন্তর্জাতিক জলবায়ু চুক্তি বা প্যারিস চুক্তিতে ফিরেছে বাইডেন প্রশাসন।

এ বিষয়ে এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি ব্লিঙ্কেন বলেন, ‘এরপর থেকে জলবায়ু পরিবর্তন ও বিজ্ঞান কূটনীতি আমাদের পররাষ্ট্রনীতির আলোচনায় কখনো আসবে না।’

বিবৃতিতে তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রকৃত হুমকি চিহ্নিত করা ও আমাদের বিজ্ঞানীদের কথা মেনে চলা হবে আমাদের দেশীয় ও পররাষ্ট্রনীতির প্রথম অগ্রাধিকার। জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার প্রচেষ্টার উদ্যোগ বিনিময় এবং আমাদের অর্থনৈতিক কূটনীতি ও বাণিজ্যিক আলোচনায় এটি খুবই গুরুত্বপূর্ণ।’ আসন্ন জলবায়ু কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়কালে ২০১৫ সালের ডিসেম্বরে প্যারিসে কপ–২১ নামের একটি সম্মেলনে জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ২০০টি দেশ এতে স্বাক্ষর করে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই এ চুক্তি থেকে বেরিয়ে আসার হুমকি দেন। তবে তার এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে ২০২০ সালের ৪ নভেম্বর।

২০৩৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের বিদ্যুৎ খাতকে দূষণমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status