ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ছুরি দিয়ে কুপিয়ে সৎ মা-বোনকে হত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 19 February, 2021, 11:30 AM

ছুরি দিয়ে কুপিয়ে সৎ মা-বোনকে হত্যা

ছুরি দিয়ে কুপিয়ে সৎ মা-বোনকে হত্যা

সিলেট নগরীতে সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছে আবাদ হোসেন (১৭) নামে এক কিশোর। তাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন ছুরি দিয়ে তার সৎ মা ও ভাই-বোনকে কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই সৎ মা ও বোন মারা যান। আশঙ্কাজনক অবস্থায় সৎ ভাই তাহসনাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহপরান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন, সৎ মা ও বোনকে হত্যার অপরাধে এক কিশোরকে আটক করা হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে জানিয়েছেন, আহত শিশুর অবস্থা সংকটাপন্ন। তাকে অস্ত্রোপচারকক্ষে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সম্পাদনায়: এম আলমগীর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status