ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
শাহরুখের ছেলে, জুহি চাওলার মেয়ে এক টেবিলে!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 11:04 PM

শাহরুখের ছেলে, জুহি চাওলার মেয়ে এক টেবিলে!

শাহরুখের ছেলে, জুহি চাওলার মেয়ে এক টেবিলে!

চেন্নাইয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আইপিএলের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্সের টেবিলে বসে থাকতে দেখা গেল শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। নেটমাধ্যমে সেই ছবি প্রকাশ পেতেই ভাইরাল। এই প্রথম আইপিএলের নিলামে দেখা গেল দুই বলিউড তারকার সন্তানদের।

শাহরুখের ছেলে আরিয়ান ছোট থেকেই ক্রিকেট এবং কেকেআর-ভক্ত। প্রথম মৌসুম থেকে বাবার সঙ্গে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে। সংযুক্ত আরব আমিরাতে গত মৌসুমের আইপিএলেও একাধিক ম্যাচে হাজির ছিলেন তিনি। কিন্তু এর আগে কোনওদিন নিলামে উপস্থিত থাকতে দেখা যায়নি।

জুহির মেয়ে জাহ্নবীর ব্যাপারও তাই। মায়ের সঙ্গে তিনি খেলা দেখতে গিয়েছেন বটে, কিন্তু নিলামে থাকেননি। এদিন শুধু ছিলেনই না, নিলামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে তাকে। জাহ্নবীকে নিলামের তরুণতম অংশগ্রহণকারী বলা হচ্ছে।

শাহরুখ এবং জুহি কেকেআরের অন্যতম মালিক। এর আগে জুহিকে নিলামে থাকতে দেখা গেলেও শাহরুখকে দেখা যায়নি। এদিন অবশ্য দু’জনের কেউই ছিলেন না।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status