ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নির্বাচনে আমরা জিতেছি, রয়েছে দারুণ সমর্থন: ট্রাম্প
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 9:54 PM

নির্বাচনে আমরা জিতেছি, রয়েছে দারুণ সমর্থন: ট্রাম্প

নির্বাচনে আমরা জিতেছি, রয়েছে দারুণ সমর্থন: ট্রাম্প

আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত প্রেসিডেন্ট নির্বাচনে আমি জিতেছি। এছাড়া তিনি যদি ২০২৪ সালে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাহলে তার জন্য পর্যাপ্ত পরিমাণে সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

মার্কিন গণমাধ্যম নিউজম্যাক্সকে বুধবার (১৭ ফেব্রুয়ারি) এসব কথা বলেন ট্রাম্প।

পরে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নির্বাচনের বিষয়ে প্রশ্ন রেখে বলেছেন, “২০২৪? আমি এখনই বলতে পারছি না তবে আমাদের ব্যাপক সমর্থন রয়েছে।”

সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা সে ব্যাপারে তিনি বলেন, এটা বলার এখনো সময় আসে নি। ট্রাম্প বেশ গর্বভরে বলেন, “আমি হচ্ছি ইমপিচ হওয়া একমাত্র ব্যক্তি যার প্রতি জনসমর্থন বাড়ছে।”

ডোনাল্ড ট্রাম্প নিজ দলের নেতাদের সমালোচনা করে বলেন, রিপাবলিকান দলের লোকজন নিতান্তই ভদ্র, তারা শুধু নিজেদের দলের লোকের ওপর আঘাত হানতে পারেন।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status