ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘সরকারের সময় শেষ’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 9:15 PM

‘সরকারের সময় শেষ’

‘সরকারের সময় শেষ’

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করতে পারে, কিন্তু শেখ হাসিনার সরকার মাঠেই নামতে দিচ্ছে না। শেখ হাসিনার শাসন সেনাবাহিনীর শাসনের চেয়েও খারাপ। এই সরকারের সময় শেষ হয়ে গেছে।

বৃহস্পতিবার বরিশালে বিভাগীয় সমাবেশে এসব কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

নেতাকর্মীদের উদ্দেশে মেজর হাফিজ বলেন, এই সরকারকে সরিয়ে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আপনারা মঞ্চের সামনে এসে শ্লোগানে আগুন জ্বালান। এই রাজনীতি বাদ দিন। মঞ্চে আগুন জ্বালানোর দরকার নেই। শেখ হাসিনার গদিতে আগুন জ্বালাতে হবে। এ জন্য রাজপথে নামতে হবে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, নিজেকে প্রশ্ন করুন জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে আপনি বিএনপি করেন কি না? মৃত্যুর পর তার কোনো বাড়ি-গাড়ি, ব্যাংক-ব্যালেন্স ছিল না। আর এখন কালো কোর্ট গায়ে দিলেই মুক্তিযোদ্ধা হয়ে যাওয়া যায়।

মেজর হাফিজ বলেন, যুদ্ধের সময় ছিলাম ৮০ হাজার মুক্তিযোদ্ধা। এখন আওয়ামী লীগের বদৌলতে হয়ে গেছে আড়াই লাখ মুক্তিযোদ্ধা। এইসব শরণার্থী মুক্তিযোদ্ধারা ৭১ সালে কোথায় ছিলেন জানি না।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status