ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
লাকসাম পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি গঠন
লাকসাম প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 9:10 PM

লাকসাম পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি গঠন

লাকসাম পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কমিটি গঠন

১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় লাকসাম পৌর শহরের  উত্তর পশ্চিমগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাকসাম পৌরসভা আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত বাংলাদেশ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লাকসাম পৌরসভা শাখার আহবায়ক  হাফেজ মাওলানা জাকির হোসেন সিদ্দীকির সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল  জামা’য়াত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী আল কাদেরী।
প্রধান উদ্বোধক ছিলেন- আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লাকসাম উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মুফতি এম.এ তাহের। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’য়াত লাকসাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা রবিউল হোসাইন হেলালী। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন পীরে কামেল মাওলানা আবদুল বারী আল কাদেরী।

বিশেষ অতিথি ছিলেন- লাকসাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা’য়াতের সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক জিহাদী, সহ-সভাপতি মাওলানা মীর হোসেন, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাওলানা হেলাল উদ্দিন।

কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন দারুসুন্নাত কমপ্লেক্স লাকসাম এর পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, লাকসাম উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সহ- সেক্রেটারী মোঃ এজাজ হোসেন, সহ-সম্পাদক হাফেজ মাওলানা মোঃ নুরুল আফসার ফারুকী, সাইফুল ইসলাম আনসারী, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি মাও. আহছান হাবিব, লাকসাম উপজেলা বাংলাদেশ ইসলামী যুবসেনার সভাপতি ডাঃ এইচ এম মাসুদুর রহমান (মাসুক), বাঃ ইঃ ছাত্রসেনা লাকসাম উপজেলা সভাপতি মাওঃ ইসমাইল হোসেন শেখ, যুবসেনার সহকারী সেক্রেটারী পীরজাদা মাওলানা সালেহ হীন প্রমুখ। কাউন্সিল অধিবেশনে দ্বিতীয় পর্বে হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন সিদ্দিকীকে সভাপতি ও মাওলানা জাফর আহমদ এছলাহীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে আহলে সুন্নাত আল জামায়াতের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাওলানা আবু সুফিয়ান খাঁন আবেদী বলেন, সারাদেশে সুন্নি জামায়াতের কমিটির গঠনের মধ্য দিয়ে আমাদের সাংগঠনিক দাওয়াতি কার্যক্রমের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে সুন্নি জামায়াত। তিনি বলেন, সুন্নিয়াতের কালেমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে, এ দেশ অলি-আউলিয়ার দেশ-হযরত শাহজালালের দেশ-নবী ওয়ালার দেশ। ওলামা-মাশায়েকদেরকে সোচ্চার থাকতে হবে। কিছু নামধারী মাওলানা ঈদে মিলাদুন্নবীকে (সাঃ) কে বিদাত বলে তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। তিনি বলেন কোরান-সুন্নাহ’র পথে মানুষকে আল্লাহর পথে আহবান করতে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status