ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
ওয়ান্টেড তালিকায় হারিছের নাম ও ছবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 6:50 PM

ওয়ান্টেড তালিকায় হারিছের নাম ও ছবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ওয়ান্টেড তালিকায় হারিছের নাম ও ছবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আল-জাজিরার বিরুদ্ধে মামলা এখনো পুলিশের কাছে আসেনি, আসলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কামাল।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে নজরুল শিক্ষালয় আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমেই জেনারেল আজিজ আহমেদ এর ভাই হারিছ ও আনিসের মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

হারিসের নাম পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে এখনো কেন রয়েছে সে বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, কমিউনিকেশন গ্যাপের কারণে পুলিশের ওয়েবসাইটে ওয়ান্টেড হিসেবে হারিছের নাম ও ছবি তালিকাভুক্ত রয়েছে।


পলাতক এই দুই আসামির মুক্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোন গোপনীয়তা ছিল না বলেও জানান আসাদুজ্জামান খান কামাল।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status