ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
‘প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছি’
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 6:22 PM

‘প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছি’

‘প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছি’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আমরা উন্নয়নশীল দেশের তালিকায় স্থান পেয়েছি। ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন মাথাপিছু আয় ছিল ৫০০ ডলারের মতো, এখন দুই হাজার ডলারের বেশি।

আজ দুপুরে জামালপুর পৌরসভায় সাড়ে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত মির্জা আজম অডিটোরিয়াম উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের উন্নতির জন্য অবাধ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে অনেকগুলো ইকনোমিক জোন করা হয়েছে। এসব জোনে হাজারো শিল্প কারখানা হবে। এসব কারখানায় অনেক পণ্য উৎপাদিত হবে। উৎপাদিত পণ্য রফতানির মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের ধারা অব্যাহত রেখে সামগ্রিক উন্নয়নের দিকে দেশ এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম, তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদ, অতিরিক্ত সচিব মোস্তাকীম বিল্লাহ ফারুকী, জেলা প্রশাসক মুহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।
   
সভা শেষে জামালপুরে নির্মাণাধীন শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী ও শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status