ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৮
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 6:09 PM

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, গুলিবিদ্ধ ৮

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বাস এবং সাবওয়ে স্টেশনের কাছে বন্দুকধারীর গুলিতে আটজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বুধবার স্থানীয় সময় রাত ৩টার দিকে শহরটির উত্তরাঞ্চলে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

ঘটনাস্থল থেকে দুটি বন্দুক উদ্ধারের পাশাপাশি এক বন্দুকধারীকে গ্রেফতার করেছে পুলিশ। আহতদের বয়স ১৭ থেকে ৭১ বছর বলে জানা গেছে।

পুলিশ জানায়, কোনকিছু বুঝে ওঠার আগেই বন্দুকধারী সাধারণ মানুষের ওপর অতর্কিত গুলি চালায়। তবে ঠিক কতজন বন্দুকধারী হামলায় অংশ নিয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status