ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
গান-বাজনা বন্ধ, ছেলের বিয়েতে কুরআন তেলাওয়াতের আয়োজন ব্যবসায়ীর
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 3:19 PM

গান-বাজনা বন্ধ, ছেলের বিয়েতে কুরআন তেলাওয়াতের আয়োজন ব্যবসায়ীর

গান-বাজনা বন্ধ, ছেলের বিয়েতে কুরআন তেলাওয়াতের আয়োজন ব্যবসায়ীর

ছেলে-মেয়ের বিয়েতে গান বাজনা বা আতশবাজি পুড়িয়ে প্রায়ই আনন্দ করে পরিবারের লোকজন। তবে সেক্ষেত্রে ব্যতিক্রমী এক নজির গড়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী।

ছেলের বিয়েতে গান-বাদ্য ও আতশবাজির পরিবর্তে কুরআন তেলাওয়াতের আয়োজন করেন তিনি। এ কারণে সবখানে ব্যাপক প্রশংসিত হয়েছেন এই বাবা। ভাইরাল হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

ব্যতিক্রমধর্মী এ আয়োজন সম্পর্কে ব্যবসায়ী মোহাম্মদ হাফিজুল্যাহ চৌধুরী বিভিন্ন গণমাধ্যমকে বলেন, ছেলের বিয়েতে এ আয়োজন আল্লাহর খুশির জন্য। সব মুসলমান মা-বাবার কাছে অনুরোধ তারাও যেন তাদের সন্তানের বিয়েতে এমন আয়োজন করেন। আল্লাহ তাদের আগামীর সংসারে বরকত দান করবেন।

নিজের বিয়েতে এমন আয়োজন সম্পর্কে বর ফখরুল ইসলাম পাভেল বলেন, আমার বাবার এ আয়োজন খুবই চমৎকার। আমি বলবো আমার জন্য এটা বাবার পক্ষ থেকে অনন্য উপহার। আমি চাই প্রত্যেক মা-বাবা যেন তাদের সন্তানদের বিয়েতে এমন আয়োজন করে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status