ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
সমালোচনার জবাব দিলেন শ্রুতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 3:01 PM

সমালোচনার জবাব দিলেন শ্রুতি

সমালোচনার জবাব দিলেন শ্রুতি

শ্রুতি হাসান। দক্ষিণী এই অভিনেত্রী বলিউডেও নিজের জাত চিনিয়েছেন। ক্যারিয়ারে অভিনয় করেছেন অনেক ব্যবসাসফল ছবিতে। এবার অভিষেক হতে যাচ্ছে কন্নড় ভাষার সিনেমায়। প্রভাসের সঙ্গে জুটি বেঁধে ‘সালার’ সিনেমায় অভিনয় করেছেন।

প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে তার। কিন্তু শ্রুতির এই যাত্রা খুব একটা সুখকর হয়নি। কারণ কন্নড় ভাষার সিনেমায় অভিনয় করে ট্রলের শিকার হয়েছেন তিনি।

মূল ঘটনা হলো- চার বছর আগে শ্রুতি হাসান এক টুইটে জানিয়েছিলেন, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি পছন্দ করেন না তিনি। এজন্য অনেকগুলো কাজ ছেড়ে দিয়েছেন। দীর্ঘদিন পর সেই পুরোনো টুইট সামনে এনেছেন নেটিজেনরা।

বিষয়টি নিয়ে বিতর্ক যখন দানা বাঁধছে, তখন মুখ খুললেন শ্রুতি। এ অভিনেত্রী বলেন, আমার বক্তব্য নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির প্রত্যেক অভিনয়শিল্পী, প্রযোজক ও পরিচালকের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে।

‘সালার’ সিনেমায় যুক্ত হতে পেরে উচ্ছ্বসিত শ্রুতি। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, সিনেমাটির চিত্রনাট্য ও আমার চরিত্র খুবই পছন্দ হয়েছে। প্রথম যখন আমার সঙ্গে যোগাযোগ করা হয়, তখনই আমি কাজটি করার জন্য রাজি হয়ে যাই। আমি খুবই আনন্দিত! কারণ ‘সালার’ সিনেমার মাধ্যমে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখছি।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status