ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এবার আত্মহত্যা করলেন সুশান্তের সহ-অভিনেতা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 18 February, 2021, 1:37 PM

এবার আত্মহত্যা করলেন সুশান্তের সহ-অভিনেতা

এবার আত্মহত্যা করলেন সুশান্তের সহ-অভিনেতা

আবারো বিরহের সুর বেজে উঠলো বলিউড পাড়ায়। সুশান্ত সিং রাজপুতের পর এবার আত্মহত্যার পথ বেঁছে নিলেন তারই সহ-অভিনেতা সন্দীপ নাহার।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে মুম্বইয়ের গোরেগাঁও এলাকার বাড়ি থেকে তার দেহ উদ্ধার করেছে পুলিশ।

জানা যায়, সন্দীপের ঝুলন্ত মরদেহ প্রথম দেখতে পান তার স্ত্রী। পরে পুলিশে খবর দেয়া হয়। তারপর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা সন্দীপকে মৃত বলেন ঘোষণা করেন। এ ঘটনায় মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। শুরু হয়েছে তদন্ত।

শোনা যাচ্ছে,  ঘটনার কয়েক ঘণ্টা আগে সন্দীপ নিজের ফেসবুক পেজে লাইভ করেছিলেন। সেখানে তিনি জানান, বিভিন্ন বিষয় নিয়ে অবসাদে ভুগছিলেন। পেশাগত সমস্যা ও পারিবারিক সমস্যা এবং স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের বিষয়েও অভিনেতা জানিয়েছিলেন ওই ভিডিওতে। এমনকি অভিনেতা নিজে সেটাকে সুইসাইড নোট বলেও দাবি করেছেন।

এই অভিনেতার আত্মহত্যার ঘটনায় শোক প্রকাশ করেছেন বলিউডের কলাকুশলী থেকে পরিচালকেরা।

প্রসঙ্গত, সুশান্তের সঙ্গে ‘এম এস ধোনি’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ নাহার। এছাড়া অক্ষয় কুমারের সঙ্গে ‘কেশরি’ ও সোনাক্ষী সিনহার সঙ্গে ‘খানদানি সাফাখানা’ সিনেমাতেও অভিনয় করেছিলেন সন্দীপ।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status