ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ফেনীতে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 11:16 AM

ফেনীতে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক

ফেনীতে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক

ফেনীর দাগনভূঞায় খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাব। বুধবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলার জায়লস্কর এলাকায় রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ফেনীস্থ র‍্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানান, র‌্যাব-৭, ফেনী ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ফেনীর দাগনভূঞা-নোয়াখালীগামী সড়কের জায়লস্কর নামক স্থানে জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তি অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই করছে। র‌্যাবের একটি দল জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর উপস্থিত হলে র‌্যাবের গাড়ী দেখে কতিপয় ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করে।

তিনি জানান, এ সময় র‌্যাব সদস্যরা ফেনীর দাগনভূঞা উপজেলার উত্তর জায়লস্কর গ্রামের শাহ আলম মাস্টার বাড়ির মো. জহির আহম্মদের ছেলে মো. সাখাওয়াত হোসেন শিবু (২০), ও মৃত শাহাবুদ্দিনের ছেলে মো. কামাল উদ্দিন (১৮) কে আটক করে। তাদের দেহ তল্লাশি করে ১টি অস্ত্র সদৃশ্য খেলনা পিস্তল ও ছিনতাইকৃত নগদ ৭শ’ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত দুই ছিনতাইকারী ও উদ্ধারকৃত খেলনা পিস্তল ও টাকা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাগনভূঞা থানায় হস্তান্তর করা হবে বলে জানান মো. জুনায়েদ জাহেদী।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status