ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আলুর বস্তায় ২৪৮ বোতল ফেনসিডিল, যুবক আটক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 18 February, 2021, 11:06 AM

আলুর বস্তায় ২৪৮ বোতল ফেনসিডিল, যুবক আটক

আলুর বস্তায় ২৪৮ বোতল ফেনসিডিল, যুবক আটক

ঠাকুরগাঁওয়ে আলু ভর্তি বস্তা থেকে ২৪৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এ সময় মামুন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়।

আটক মামুন বালিয়াডাঙ্গী উপজেলার উত্তর বালিয়াডাঙ্গী এলাকার খসিরুল আলমের ছেলে।

পুলিশ জানায়, জব্দকৃত ফেনসিডিলগুলো হানিফ এন্টারপ্রাইজের একটি গাড়িতে করে পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটি গতিরোধ করে পুলিশের একটি টিম। তল্লাশি চালালে গাড়ির পেছনের লকারে থাকা আলুর বস্তাতে ২৪৮ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে সেই বস্তার মালিককে আটক করা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জানান, আটককৃত মামুন প্রাথমিকভাবে জড়িত থাকার কথা স্বীকার করেন। আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদনায়: মোহনা আজিজ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status