ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
যে ব্যাটসম্যানকে ‘ভয় পান’ রশিদ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 February, 2021, 7:36 PM

যে ব্যাটসম্যানকে ‘ভয় পান’ রশিদ খান

যে ব্যাটসম্যানকে ‘ভয় পান’ রশিদ খান

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে ছোট দেশের বড় তারকার খ্যাতি পেয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।

জাতীয় দলে নিয়মিত খেলার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের পরিচিত মুখ রশিদ খান।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলতে পাকিস্তান সফরে আছেন রশিদ খান। শনিবার থেকে শুরু হতে যাওয়া পিএসএলের ষষ্ঠ আসরে বাবর আজমের নেতৃত্বাধীন করাচি কিংসের মুখোমুখি হবে রশিদ খানদের কোয়েটা।

পিএসএলে মাঠের লড়াইয়ে নামার আগে প্রতিপক্ষ করাচি কিংসের অধিনায়ক ও পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রশংসা করে রশিদ খান বলেছেন, বাবর আজম গত চার-পাঁচ বছর ধরে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন। এই মুহূর্তে বিশ্বের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তিনি অন্যতম।

ক্রিকেট পাকিস্তানকে দেয়া সাক্ষাৎকারে রশিদ খান আরও বলেছেন, আমি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিংয়ের চ্যালেঞ্জ নিতে উপভোগ করি। আইপিএলে আমি যখন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথের বিপক্ষে বোলিং করেছি তখন আমি বুঝতে পেরেছি একজন বোলার হিসেবে আমি কোথায় দাঁড়িয়ে আছি এবং আমার কী উন্নতি করতে হবে।

তিনি আরও বলেছেন, আমি এশিয়া কাপে বাবর আজমের বিপক্ষে খেলেছি এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএলে) গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়েও আমি তার সঙ্গে খেলেছি। তাই বলতে পারেন, তিনি আমার ভালো বন্ধু। তার মতো শীর্ষ ব্যাটসম্যানের বিপক্ষে বোলিং করা সত্যিই চ্যালেঞ্জিং।


প্রতিবেশী দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের দাবি জানিয়ে রশিদ খান বলেন, পাকিস্তান এবং আফগানিস্তান উভয় দেশ একে অপরের সঙ্গে ক্রিকেট খেলা অত্যন্ত জরুরি। খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে। আমরা এখানে পিএসএল খেলতে এসেছি এবং আশা করি এটি তিনটি ফরম্যাটে উভয় দেশের মধ্যে ভবিষ্যত সিরিজের পথ সুগম করবে। সেরা দলগুলোর বিপক্ষে আমরা যত বেশি খেলব, তা আমাদের ক্রিকেটের উন্নতি করতে সহায়তা করবে এবং আমাদের তরুণ খেলোয়াড়রা পাকিস্তানে খেলার মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করবে।

সম্পাদনায়: তাহের রাব্বী

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status